সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ইসরাইলে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬
ইসরাইলে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি

ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি ইসরাইলের ওপর দ্বিতীয় দফায় ড্রোন ও ক্রুজ মিসাইল হামলা চালানোর কথা নিশ্চিত করেছে। 

গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে জানান, ইসরাইলের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে একঝাঁক ক্রুজ মিসাইল ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে।


শনিবার (২৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে গত ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে এটি ইসরাইলে হুথিদের দ্বিতীয় দফার আক্রমণ। এর আগে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী ইয়েমেন থেকে আসা একটি মিসাইল আকাশেই ধ্বংস করার দাবি করেছিলো।


ইয়াহিয়া সারি তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, ইসরাইল যতোক্ষণ না তাদের ‘আগ্রাসন ও হামলা’ বন্ধ করছে, ততোক্ষণ পর্যন্ত আগামী দিনগুলোতেও হুথিদের এই সামরিক অভিযান অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে হুথিদের এই সরাসরি অংশগ্রহণ যুদ্ধকে নতুন একটি আঞ্চলিক মাত্রায় নিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে।-সূত্র: দ্য গার্ডিয়ান।