সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সরকার গঠন করেই ক‍্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ ১০০ দফার শিক্ষা সংস্কারে হাত দিলো নেপাল সরকার।

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬
সরকার গঠন করেই ক‍্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ ১০০ দফার শিক্ষা সংস্কারে হাত দিলো নেপাল সরকার।

নেপালের শিক্ষাব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে ঐতিহাসিক সংস্কার উদ্যোগ নিয়েছে দেশটির নবগঠিত সরকার। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ-এর নেতৃত্বে স্কুল ও বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দলসমর্থিত সব ধরনের ছাত্রসংগঠন নিষিদ্ধ করা হয়েছে।


রোববার (২৯ মার্চ) প্রকাশিত Nepal News-এর প্রতিবেদনে জানানো হয়, সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা খাতকে কেন্দ্র করে ১০০ দফার একটি বিস্তৃত সংস্কার কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যার বড় অংশজুড়ে রয়েছে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ও নিরপেক্ষতা নিশ্চিত করার পরিকল্পনা।


সরকার জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ক্যাম্পাসগুলো থেকে রাজনৈতিক ছাত্রসংগঠনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করতে হবে। এর পরিবর্তে আগামী ৯০ দিনের মধ্যে অরাজনৈতিক ‘স্টুডেন্ট কাউন্সিল’ গঠন করা হবে, যা শিক্ষার্থীদের স্বার্থ ও দাবি তুলে ধরবে।


সংস্কারের অংশ হিসেবে প্রশাসনকেও অরাজনৈতিক করার পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা, শিক্ষক এবং সংশ্লিষ্টদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি দলীয় ট্রেড ইউনিয়ন বিলুপ্ত করার ঘোষণা দেওয়া হয়েছে।


শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব ধরনের প্রথাগত অভ্যন্তরীণ পরীক্ষা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে বিকল্প ও মনস্তাত্ত্বিক মূল্যায়ন পদ্ধতি চালু করা হবে, যাতে শিক্ষার্থীদের শেখার অগ্রগতি আরও বাস্তবসম্মতভাবে যাচাই করা যায়।


এ ছাড়া দীর্ঘদিনের সেশন জট নিরসনে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্ধারিত শিক্ষা ক্যালেন্ডার মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে।