সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

গত ৮ বছর টিকা না দেওয়ার কারণে বর্তমানে শিশু মৃত্যুর যে অভিযোগ তোলা হচ্ছে, তা “মিথ্যা, বানোয়াট ও ভুয়া”।

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬
গত ৮ বছর টিকা না দেওয়ার কারণে বর্তমানে শিশু মৃত্যুর যে অভিযোগ তোলা হচ্ছে, তা “মিথ্যা, বানোয়াট ও ভুয়া”।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার এক মন্তব্যে বাংলাদেশের টিকাদান কর্মসূচি, হাম রোগের ঝুঁকি এবং সাম্প্রতিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে তীব্র সমালোচনা করেছেন।


তিনি দাবি করেন, অতীতে টিকা না দেওয়ার কারণে বর্তমানে শিশু মৃত্যুর যে অভিযোগ তোলা হচ্ছে, তা “মিথ্যা, বানোয়াট ও ভুয়া”। তার ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের প্রায় সব শিশুই সময়মতো টিকা পেয়েছে এবং এ বিষয়ে অভিভাবকেরাই প্রত্যক্ষ সাক্ষী।


ড. মোমেন বলেন, Expanded Programme on Immunization (EPI) এবং World Health Organization–UNICEF এর যৌথ হিসাব অনুযায়ী ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত হাম (MR) টিকার কভারেজ ৯৬% থেকে ৯৭% এর মধ্যে ছিল। তার মতে, এই হার বৈশ্বিক মানদণ্ডে অত্যন্ত উচ্চ এবং স্থিতিশীল।


তিনি আরও উল্লেখ করেন, ২০২৫ সালে এই কভারেজ হঠাৎ করে ৬০ শতাংশের নিচে নেমে এসেছে, যা উদ্বেগজনক। হামকে তিনি অত্যন্ত সংক্রামক রোগ হিসেবে উল্লেখ করে বলেন, ‘হার্ড ইমিউনিটি’ বজায় রাখতে সাধারণত অন্তত ৯৫% টিকা কভারেজ প্রয়োজন। ফলে কভারেজ কমে গেলে রোগ ছড়িয়ে পড়া অস্বাভাবিক নয়।


টিকা ব্যবস্থাপনায় আওয়ামী লীগ সরকারের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, করোনা মহামারির সময়ও দেশে টিকা সরবরাহ ও ব্যবস্থাপনা কার্যকর ছিল এবং সাধারণ মানুষকে বড় ধরনের সংকটে পড়তে হয়নি।


স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দায়িত্বে থাকা ব্যক্তিদের অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণে টিকাদান কার্যক্রম ব্যাহত হয়েছে এবং এর ফল ভুগছে শিশুরা।


একই সঙ্গে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বর্তমান নেতৃত্বের বক্তব্যকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, “ডাটার জবাব ডাটাতেই দেওয়া হবে” এবং সংশ্লিষ্টদের তথ্যভিত্তিক অবস্থান নেওয়ার আহ্বান জানান।