শাপলা গণহত্যা মামলায় সাবেক পুলিশ ডিআইজি আব্দুল জলিল মণ্ডল-কে গ্রেপ্তার করেছে ঢাকা (ডিবি)।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকায় তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর শাপলা চত্বর-এ হেফাজতে ইসলামের সমাবেশে হামলা ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
জানা গেছে, পাবনা জেলার বাসিন্দা আব্দুল জলিল মণ্ডল বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি একসময় ডিএমপির অতিরিক্ত কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর কমিশনার এবং পরবর্তীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন।