সর্বশেষ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ২০২৯ সালের মধ্যে চার লেনে উন্নীত হবে।ফিলিস্তিনে ইসরাইলের আবারো গণগ্রেপ্তার।এবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ২০২৯ সালের মধ্যে চার লেনে উন্নীত হবে।ফিলিস্তিনে ইসরাইলের আবারো গণগ্রেপ্তার।এবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।
Live Bangla Logo

জুলাই আন্দোলন নিয়ে নির্মিত তথ্যচিত্রের বকেয়া বিল আদায় করতে গিয়ে সরকারি অফিসে হামলার শিকার নির্মাতারা।

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬
জুলাই আন্দোলন নিয়ে নির্মিত তথ্যচিত্রের বকেয়া বিল আদায় করতে গিয়ে সরকারি অফিসে হামলার শিকার নির্মাতারা।

জুলাই আন্দোলন নিয়ে নির্মিত তথ্যচিত্রের বকেয়া বিল আদায় করতে গিয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) হামলার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন নির্মাতারা। এ ঘটনায় মানবাধিকার কর্মী ও ‘মায়ের ডাক’-এর সদস্য মুশফিকুর রহমান জোহানসহ কয়েকজন আহত হয়েছেন।


অভিযোগ অনুযায়ী, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএফপির মহাপরিচালক খালেদা বেগমের কক্ষে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীদের দাবি, ডিএফপির চিত্রগ্রাহক মো. মশিউর রহমানের নেতৃত্বে স্থানীয় ছাত্রদলের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়।


এতে মুশফিকুর রহমান জোহানসহ চারজন নির্মাতা আহত হন। আহতদের মধ্যে দুজনের মাথায় আঘাত লাগে বলে জানা গেছে।


ঘটনার পর রাতেই রাজধানীর রমনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মুশফিকুর রহমান জোহান। অভিযোগে তিনি উল্লেখ করেন, তথ্য মন্ত্রণালয়ের অধীনে জুলাই আন্দোলনবিষয়ক একটি তথ্যচিত্র নির্মাণ করে জমা দিলেও এখনো বকেয়া বিল পরিশোধ করা হয়নি।


তার দাবি, দুপুর ২টায় ডাকা হলেও দীর্ঘ সময় অপেক্ষার পরও কোনো অগ্রগতি হয়নি। পরে মহাপরিচালক উপস্থিত হলে আলোচনা শুরু হয়। এ সময় মো. মশিউর রহমান তাদের হুমকি দেন এবং প্রাপ্য অর্থ না দিতে চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়।


মুশফিকুর রহমান জোহান জানান, তাদের কক্ষ থেকে বেরিয়ে যেতে বলা হয়। এতে অস্বীকৃতি জানালে মারধরের হুমকি দেওয়া হয় এবং পরে বাইরে থেকে লোক এনে হামলা চালানো হয়। হামলায় গোলাপ শাহ ও আব্দুর রহমানসহ আরও কয়েকজন আহত হন। কক্ষের সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগও উঠেছে।


এ বিষয়ে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. মাজহারুল ইসলাম জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে এই ঘটনার প্রতিবাদে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার নিন্দা জানিয়ে আজ বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনের ডাক দিয়েছেন মুশফিকুর রহমান জোহান।