সর্বশেষ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ২০২৯ সালের মধ্যে চার লেনে উন্নীত হবে।ফিলিস্তিনে ইসরাইলের আবারো গণগ্রেপ্তার।এবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ২০২৯ সালের মধ্যে চার লেনে উন্নীত হবে।ফিলিস্তিনে ইসরাইলের আবারো গণগ্রেপ্তার।এবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।
Live Bangla Logo

২০২৪ এর বেইলি রোডের আগুনে কাচ্চি ভাই দরজা বন্ধ করায় ৪৬ জনের মৃত্যু: সিআইডি।

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬
২০২৪ এর বেইলি রোডের আগুনে কাচ্চি ভাই দরজা বন্ধ করায় ৪৬ জনের মৃত্যু: সিআইডি।

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৩ জন আগুনে পুড়ে এবং ৪৩ জন ধোঁয়ায় শ্বাসরোধে প্রাণ হারান।


তদন্ত সংস্থা সিআইডি জানায়, ভবনের নিচতলার ‘চুমুক’ নামের একটি কফি শপে থাকা বৈদ্যুতিক কেটলি থেকে আগুনের সূত্রপাত ঘটে। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।


ঘটনার দিনটি ছিল লিপ ইয়ারের বিশেষ দিন—২৯ ফেব্রুয়ারি। এ উপলক্ষে ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছিল। ফলে সেদিন সেখানে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি গ্রাহক উপস্থিত ছিলেন।


আগুন লাগার পর আতঙ্কের মধ্যে দোকানের ব্যবস্থাপক জেইন উদ্দিন জিসান ফটকে তালা লাগানোর নির্দেশ দেন, যাতে কেউ বিল পরিশোধ না করে বেরিয়ে যেতে না পারেন। এই সিদ্ধান্তের ফলে বহু মানুষ ভেতরে আটকা পড়ে যান। পরবর্তীতে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটে ওই রেস্টুরেন্টেই।