সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সংবিধানের দোহাই তুলে সরকার নব্য ফ্যাসিবাদের পথে—মাওলানা ইকবাল হুসাইন

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬
সংবিধানের দোহাই তুলে সরকার নব্য ফ্যাসিবাদের পথে—মাওলানা ইকবাল হুসাইন


সিলেট, ২ এপ্রিল: সংবিধানের দোহাই তুলে বর্তমান সরকার নব্য ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুসাইন।


বৃহস্পতিবার (২ এপ্রিল) বাদ আছর সিলেটের লালদীঘিরপাড়স্থ কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের মাসিক নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, একটি গণঅভ্যুত্থানের পর নানা চড়াই-উতরাই পেরিয়ে গত ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেদিন জনগণ সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি গণভোটের মাধ্যমে একটি সিদ্ধান্তের পক্ষে রায় দিয়েছে বলে দাবি করেন তিনি। কিন্তু বর্তমান বিএনপি জোট সরকার সেই গণরায় বাস্তবায়ন না করে সংবিধানের দোহাই দিয়ে তা প্রত্যাখ্যান করছে।


তার মতে, ৭১ শতাংশ মানুষের রায় উপেক্ষা করা সরকারের জন্য শুভ হবে না।


মাওলানা ইকবাল হুসাইন আরও জানান, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।


বৈঠকটি পরিচালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়্যুম হাজিপুরি, সহ-সভাপতি ক্বারী উবায়দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মু’তাসীম বিল্লাহ জালালি, মাওলানা আছাদুজ্জামান আছাদ, মুফতি সৈয়দ নাসির উদ্দিন, হাফিজ মাওলানা আব্দুর রব, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শিহাবুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন নূমানী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, প্রচার সম্পাদক মাওলানা শহীদুর রহমান সুহেদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা জিয়া উদ্দিন, অফিস সম্পাদক মাওলানা হাবিবুর রহমান জাহানসহ নির্বাহী সদস্যরা।


বৈঠকে সাংগঠনিক তৎপরতা পর্যালোচনা করে প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং ষান্মাসিক শুরা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়। পাশাপাশি ২৪ এপ্রিলের গণসমাবেশ সফল করতে বিভিন্ন কর্মপরিকল্পনাও চূড়ান্ত করা হয়।