সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ইলিয়াস আলী গুম ভারতের নির্দেশেই: গ্রেপ্তার সাবেক ডিজিএফআই প্রধান।

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬
ইলিয়াস আলী গুম ভারতের নির্দেশেই: গ্রেপ্তার সাবেক ডিজিএফআই প্রধান।



ঢাকা: সাবেক ডিজিএফআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তারের পর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া (গুম) নিয়ে নতুন তথ্য পাওয়ার দাবি উঠেছে।


গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও অন্যান্য রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা। জিজ্ঞাসাবাদে ইলিয়াস আলী গুমের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন, যা যাচাই-বাছাই করছে ডিবি।


গোয়েন্দা সূত্রের দাবি, শেখ মামুন খালেদ জিজ্ঞাসাবাদে জানিয়েছেন— ইলিয়াস আলী টিপাইমুখ বাঁধ এবং প্রতিবেশী একটি দেশের সঙ্গে বাংলাদেশের ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তির বিরোধিতা করায় সরকারের রোষানলে পড়েন। এ প্রেক্ষাপটে তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয় বলে তিনি উল্লেখ করেছেন।


সূত্রগুলো আরও দাবি করছে, তৎকালীন সরকারের শীর্ষ পর্যায় থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। পরিকল্পনা বাস্তবায়নে র‌্যাব-১ এবং কিছু গোয়েন্দা কর্মকর্তার সম্পৃক্ততার কথাও উঠে এসেছে বলে জানা গেছে। এ ক্ষেত্রে একজন সাবেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার নেতৃত্বের কথাও জিজ্ঞাসাবাদে উঠে এসেছে বলে দাবি তদন্ত সংশ্লিষ্টদের।


গোয়েন্দাদের তথ্যমতে, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে ইলিয়াস আলী ও তার ব্যক্তিগত গাড়িচালককে তুলে নেওয়া হয়। পরবর্তীতে তাদের অবস্থান সম্পর্কে আর কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।


তবে এসব তথ্যের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়।