সর্বশেষ
পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর।যুক্তরাজ্যে নতুন আইন: ২০০৯ সাল থেকে জন্মগ্রহণকারী ব্যক্তিরা আজীবন তামাক কিনতে পারবে না।উর্দুভাষী বাংলাদেশি নাগরিকদের স্থায়ী পুনর্বাসনের বিষয়টি বিবেচনায় রয়েছে: প্রধানমন্ত্রী।দেশে আসছে পে-পাল, ফ্রিল্যান্সারকে দেওয়া হবে আইডি কার্ড।ওবায়দুল কাদের প্রতিমাসে কক্সবাজার যেত বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেটগুলো আনার জন্য: কর্নেল অলি।শ্বশুরবাড়িতে জায়াগা না পেয়ে স্বামীর কবরের পাশে দুই সন্তানকে নিয়ে আশ্রয়।চট্টগ্রামে সেগুনবাগান ইসলামী পাঠাগার-এ হামলা ও ভাঙচুরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে।নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুঙ্গ পদত্যাগ করেছেন।পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর।যুক্তরাজ্যে নতুন আইন: ২০০৯ সাল থেকে জন্মগ্রহণকারী ব্যক্তিরা আজীবন তামাক কিনতে পারবে না।উর্দুভাষী বাংলাদেশি নাগরিকদের স্থায়ী পুনর্বাসনের বিষয়টি বিবেচনায় রয়েছে: প্রধানমন্ত্রী।দেশে আসছে পে-পাল, ফ্রিল্যান্সারকে দেওয়া হবে আইডি কার্ড।ওবায়দুল কাদের প্রতিমাসে কক্সবাজার যেত বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেটগুলো আনার জন্য: কর্নেল অলি।শ্বশুরবাড়িতে জায়াগা না পেয়ে স্বামীর কবরের পাশে দুই সন্তানকে নিয়ে আশ্রয়।চট্টগ্রামে সেগুনবাগান ইসলামী পাঠাগার-এ হামলা ও ভাঙচুরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে।নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুঙ্গ পদত্যাগ করেছেন।
Live Bangla Logo

পাবনার ঈশ্বরদীতে পূর্ব বিরোধের জেরে ছাত্রদল সদস্য ইমরান হোসেন সোহাগকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬
পাবনার ঈশ্বরদীতে পূর্ব বিরোধের জেরে ছাত্রদল সদস্য ইমরান হোসেন সোহাগকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।



বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।


নিহত ইমরান হোসেন সোহাগ পাকশী ইউনিয়নের বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সদস্য ছিলেন এবং একটি পক্ষের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব হিসেবেও তার নাম ছিল বলে জানা গেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সাড়া গোপালপুর রেললাইনের পাশে একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সোহাগ। এ সময় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন সেখানে এসে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনার কথাও জানিয়েছেন স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।


হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।