সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

আমার লাশের ওপর পা দিয়ে মাদক ব্যবসা করতে হবে: কুমিল্লা-৫ আসনের এমপি।

প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬
আমার লাশের ওপর পা দিয়ে মাদক ব্যবসা করতে হবে: কুমিল্লা-৫ আসনের এমপি।

কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসীম উদ্দিন মাদকবিরোধী অবস্থানে কঠোর বার্তা দিয়ে বলেছেন, “আমার লাশের ওপর পা দিয়ে মাদক ব্যবসা করতে হবে।”


শুক্রবার বিকেলে বুড়িচং উপজেলা-র বাকশিমুল ইউনিয়ন-এর কোদালিয়া এলাকায় যুব ও প্রবাসী উন্নয়ন সংগঠনের আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, “অনেকে আমাকে সাবধানে থাকতে বলেন। আমার ভাই-বোন নেই। আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন, একটি ঈমানী দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যু হলেও আমার কোনো আফসোস থাকবে না।”


মাদক ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমি দেখতে চাই মাদক ব্যবসায়ীরা শক্তিশালী নাকি আমরা শক্তিশালী। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। কিছু মাদক ব্যবসায়ী সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে বলেও শুনেছি।”


উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, বুড়িচং উপজেলা ও ব্রাহ্মণপাড়া উপজেলা-র রাস্তাঘাট উন্নয়নে বড় ধরনের প্রকল্প নেওয়া হবে। তিনি বলেন, “যেসব সড়ক চলাচলের অনুপযোগী, সেগুলো দ্রুত সংস্কার করা হবে। অল্প সময়ের মধ্যেই শত কোটি টাকার উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে।”


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর স্থানীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাকশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ। উপস্থিত ছিলেন বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, সাইফুল ইসলাম টিপুসহ স্থানীয় নেতাকর্মীরা।