সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জাফলংকে পৌরসভায় উন্নীতকরণে উদ্যোগ

প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬
জাফলংকে পৌরসভায় উন্নীতকরণে উদ্যোগ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী Ariful Haque Chowdhury স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে একটি আধা সরকারি পত্র (ডিও লেটার) প্রেরণ করেছেন।

গত ২৫ মার্চ প্রেরিত এই পত্রের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জাফলং এলাকার বিভিন্ন পরিসংখ্যান সংগ্রহের জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছে।

জাফলংকে গোয়াইনঘাটের প্রথম পৌরসভা হিসেবে গড়ে তোলার সম্ভাবনা নিয়ে খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এ উদ্যোগের জন্য স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী প্রশংসিত হচ্ছেন বিভিন্ন মহলে।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, জাফলং পৌরসভা হলে নাগরিক সেবা বৃদ্ধি পাবে এবং অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে।

এছাড়া ভবিষ্যতে গোয়াইনঘাট ও জৈন্তাপুরসহ আশপাশের এলাকাতেও পৌরসভা স্থাপনের বিষয়ে সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করা হয়েছে।