সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান

প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের দেওয়া স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান; এমন দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ।


শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, একটি ‘বিশ্বস্ত সূত্রের’ বরাতে তারা জানতে পেরেছে ওয়াশিংটনের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়েছিল, যা ইরান গ্রহণ করেনি। সূত্রটির পরিচয় প্রকাশ করা হয়নি


প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার একটি ‘বন্ধু রাষ্ট্রের’ মাধ্যমে প্রস্তাবটি তেহরানের কাছে পৌঁছায়তবে সেই রাষ্ট্রের নামও উল্লেখ করা হয়নি।এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রস্তাবটি সত্যিই দেওয়া হয়েছিল কি না, সেটিও নিশ্চিত করা হয়নি।

ফার্স নিউজ আরও দাবি করেছে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী ক্রমবর্ধমান চাপ ও হামলার মুখে পড়ায় ওয়াশিংটন কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে।

বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থিত একটি মার্কিন সামরিক গুদামে হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠতবে তেহরান এ প্রস্তাবে কোনো লিখিত সাড়া দেয়নি। বরং সামরিক তৎপরতা জোরদার করেই তারা প্রতিক্রিয়া জানাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে লক্ষ্য করে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

এতে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৩৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছজবাবে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে রয়েছে ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো।