সর্বশেষ
এবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।Can Japan’s arms industry gain from Trump trust loss?LIVE: Bayern Munich vs Real Madrid – Champions League quarterfinalএবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।Can Japan’s arms industry gain from Trump trust loss?LIVE: Bayern Munich vs Real Madrid – Champions League quarterfinal
Live Bangla Logo

কেরানীগঞ্জে গ্যাস লাইট কারখানা অগ্নিকাণ্ডে আহত নিহতদের আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস মন্ত্রী আরিফুল হকের।

প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬
কেরানীগঞ্জে গ্যাস লাইট কারখানা অগ্নিকাণ্ডে আহত নিহতদের আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস মন্ত্রী আরিফুল হকের।

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গ্যাস লাইট কারখানা পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি নিহত ও আহত শ্রমিকদের বিষয়ে খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


কারখানা পরিদর্শনের পর মন্ত্রী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে চিকিৎসাধীন শ্রমিকদের অবস্থার খোঁজ নেন। তিনি তাদের চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।


মন্ত্রী জানান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা এবং আহত ও চিকিৎসাধীন শ্রমিকদের সর্বোচ্চ ১ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।


অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা জেলা প্রশাসককেও পৃথক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।


মন্ত্রী বলেন, শ্রমিকদের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ সংক্রান্ত কার্যক্রম অব্যাহত থাকবে।