সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

কুমিল্লা বাস টার্মিনালে আওয়ামীলীগ মালিকানাধীন ৩ বাসে আগুন।

প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬
কুমিল্লা বাস টার্মিনালে আওয়ামীলীগ মালিকানাধীন ৩ বাসে আগুন।

কুমিল্লার জাঙ্গালিয়া আন্তঃজেলা কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা তিনটি পরিত্যক্ত বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্র ও পরিবহন শ্রমিকদের বরাতে জানা যায়, দুপুরে হঠাৎ টার্মিনাল এলাকা থেকে কালো ধোঁয়া উঠতে দেখে তারা এগিয়ে গিয়ে তিনটি বাসে আগুন জ্বলতে দেখেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসগুলোর ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।


শ্রমিকরা জানান, পুড়ে যাওয়া বাসগুলো গত ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল এবং সংশ্লিষ্ট মালিকরা তখন থেকেই পলাতক। পরিত্যক্ত বাসগুলোতে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসত বলেও তারা দাবি করেন। তাদের ধারণা, মাদকসেবীদের ফেলে দেওয়া আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।


কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস জানান, “খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।”


এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনটি বাসের ভেতরের অংশ পুরোপুরি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ এবং এর পেছনে নাশকতা বা পরিকল্পিত কোনো ঘটনা আছে কি না, তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত চলছে। প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”