সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ইজরায়েলের হামলায় দক্ষিণ লেবাননের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৬
ইজরায়েলের হামলায় দক্ষিণ লেবাননের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

দক্ষিণ লেবাননের লিতানি নদীর ওপর নির্মিত গুরুত্বপূর্ণ সেতুগুলোতে টানা হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। গত দুই সপ্তাহে অন্তত নয়টি সেতু ধ্বংস করা হয়েছে, ফলে ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে।


ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর রসদ সরবরাহ ব্যাহত করা এবং তাদের যোদ্ধা ও অস্ত্র চলাচল ঠেকাতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে যেসব সেতুতে হামলা হয়েছে, সেগুলো মূলত রাষ্ট্রীয় অবকাঠামো এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছিল।


ইসরাইলি বাহিনীর এলাকা ত্যাগের নির্দেশ সত্ত্বেও দক্ষিণ লেবাননে অবস্থানরত হাজারো বেসামরিক নাগরিক এই সেতুগুলোর ওপর নির্ভরশীল ছিলেন। সেতু ধ্বংসের ফলে তারা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।


পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গত মানুষের কাছে খাদ্য, ওষুধ ও জরুরি সহায়তা পৌঁছানো কঠিন হয়ে উঠেছে।


যাতায়াতের পথ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা এক ধরনের অবরুদ্ধ অবস্থার মধ্যে পড়েছেন। যুদ্ধের আতঙ্কের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট তাদের জীবনকে আরও অনিশ্চিত করে তুলছে।


বিশ্লেষকদের আশঙ্কা, ত্রাণ কার্যক্রম ব্যাহত হওয়া এবং অবকাঠামো ধ্বংসের ধারাবাহিকতায় দক্ষিণ লেবাননে বড় ধরনের মানবিক সংকট দেখা দিতে পারে।