সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ট্রাম্পের বেপরোয়া সিদ্ধান্তের পরিণতি ভয়াবহ হতে পারে এবং তা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে: ইরানের সংসদ স্পিকার।

প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৬
ট্রাম্পের বেপরোয়া সিদ্ধান্তের পরিণতি ভয়াবহ হতে পারে এবং তা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে: ইরানের সংসদ স্পিকার।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ পুরো অঞ্চলকে সংঘাতে জড়িয়ে ফেলতে পারে। খবর আলজাজিরার।


নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী হুমকির জবাবে বলেন, বেপরোয়া সিদ্ধান্তের পরিণতি ভয়াবহ হতে পারে এবং তা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে।


গালিবাফ সতর্ক করে বলেন, যুদ্ধাপরাধের মাধ্যমে কোনো লক্ষ্য অর্জন সম্ভব নয়। তিনি যুক্তরাষ্ট্রকে এই ‘বিপজ্জনক খেলা’ বন্ধ করে ইরানি জনগণের অধিকারকে সম্মান জানানোর আহ্বান জানান।


একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির অনুসরণে যুক্তরাষ্ট্র এমন পথে এগোচ্ছে, যা পুরো অঞ্চলকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তার ভাষায়, এই ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জনগণের জন্যও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে।


এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, হামলায় একটি আবাসিক ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।


ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সূত্রে জানা গেছে, হামলায় অন্তত চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ঘটনার পর উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।