সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা

প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৬
রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা

রাশিয়ার বাল্টিক সাগর উপকূলের প্রিমোরস্ক বন্দর এবং মধ্যাঞ্চলের নিঝনি নভগোরোদ অঞ্চলে অবস্থিত নরসি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনীয় ড্রোন বাহিনীর কমান্ডার রবার্ট ব্রোভদি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৫ এপ্রিল) রাশিয়ার কর্মকর্তারা প্রথম এই হামলার খবর জানান।


রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো জানান, প্রিমোরস্কে একটি পাইপলাইনে ক্ষতি হয়েছে, যা রাশিয়ার প্রধান তেল রপ্তানি কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। পরে টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন, বন্দর এলাকায় একটি জ্বালানির ট্যাংকে শার্পনেলের আঘাতে ফাঁটল ধরে তেল ছড়িয়ে পড়ে।


অন্যদিকে নিঝনি নভগোরোদ অঞ্চলের গভর্নর গ্লেব নিকিতিন জানান, রাশিয়ার চতুর্থ বৃহত্তম নরসি তেল শোধনাগারে আগুন লেগেছে। তিনি বলেন, স্থাপনাটির দুটি ইউনিটে হামলা হয়েছে।

নিকিতিন আরও জানান, হামলার সময় একটি বিদ্যুৎ কেন্দ্র এবং কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রাথমিক তথ্যে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ফিনল্যান্ড সীমান্ত ও সেন্ট পিটার্সবার্গের মধ্যবর্তী এলাকায় অবস্থিত প্রিমোরস্কে গত মার্চেও হামলা হয়েছিল। সে সময় একটি তেল ডিপোতে আগুন লেগেছিল। রাশিয়ার তেল পরিবহন কোম্পানি ট্রান্সনেফট এই বন্দর ব্যবহার করে বিদেশে তেল রপ্তানি করে।


অন্যদিকে নরসি শোধনাগারটি রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম পেট্রোল উৎপাদক হিসেবে পরিচিত। এটি বছরে প্রায় ১ কোটি ৬০ লাখ মেট্রিক টন তেল প্রক্রিয়াজাত করতে সক্ষম, যা দৈনিক প্রায় ৩ লাখ ২০ হাজার ব্যারেলের সমতুল্য।



  সূত্র: আল জাজিরা