সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মার্কিন চুক্তি নিয়ে আমাকে ডাকেননি ড. ইউনূস: আসিফ নজরুল

প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৬
মার্কিন চুক্তি নিয়ে আমাকে ডাকেননি ড. ইউনূস: আসিফ নজরুল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তিগুলোর বিষয়ে তাকে কোনো দিনও আলোচনায় ডাকা হয়নি, কারণ সেগুলো তার দায়িত্বের আওতায় ছিল না।


সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অর্থনীতি, ব্যাংকিং ও এনবিআর–সংক্রান্ত বিষয়েও তাকে আলোচনায় রাখা হয়নি। এসব বিষয়ে সংশ্লিষ্ট উপদেষ্টাদের নিয়ে আলোচনা হতো বলে তিনি জানান।


তিনি আরও বলেন, আইন, রাজনৈতিক ও সংস্কার–সংক্রান্ত ইস্যুতে তাকে ডাকা হতো এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য উপদেষ্টাদেরও নির্দিষ্ট বিষয়ে যুক্ত করা হতো।


‘কিচেন কেবিনেট’ প্রসঙ্গে প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, এমন ধারণা সব সরকারের ক্ষেত্রেই আলোচনা হয়। তিনি দাবি করেন, কোনো নির্দিষ্ট ছোট গোষ্ঠী সব সিদ্ধান্ত নিয়েছে—এ ধরনের অভিযোগ সঠিক নয়।


সাবেক এই উপদেষ্টা আরও উল্লেখ করেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদেরই বেশি গুরুত্ব দেওয়া হতো এবং প্রয়োজন অনুযায়ী তাদের মতামত নেওয়া হতো।