সর্বশেষ
জামেয়া নুরিয়া টঙ্গীর দাওরায়ে হাদিসের সকল ছাত্র একযোগে বহিষ্কার।ফরিদপুরে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর আওয়ামী লীগের।তেল নিয়ে সরকারের তেলেসমাতি: দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার।হামের টিকা নিয়ে পূর্ববর্তী দুই সরকারের উদাসীনতা ‘ক্ষমাহীন অপরাধ’ : প্রধানমন্ত্রী।বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে গরুর মাংস খাওয়া বন্ধ করা হবে: পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রীযুবলীগ নেতার পুকুরে বিষ প্রয়োগে ৩০ লাখ টাকার মাছ নিধন করলো দুর্বৃত্তরা।নীলফামারীতে প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে আটক পুলিশ।সিরাজগঞ্জে থানায় হামলা ও ভাঙ্গচুর ছাত্রদলের।জামেয়া নুরিয়া টঙ্গীর দাওরায়ে হাদিসের সকল ছাত্র একযোগে বহিষ্কার।ফরিদপুরে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর আওয়ামী লীগের।তেল নিয়ে সরকারের তেলেসমাতি: দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার।হামের টিকা নিয়ে পূর্ববর্তী দুই সরকারের উদাসীনতা ‘ক্ষমাহীন অপরাধ’ : প্রধানমন্ত্রী।বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে গরুর মাংস খাওয়া বন্ধ করা হবে: পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রীযুবলীগ নেতার পুকুরে বিষ প্রয়োগে ৩০ লাখ টাকার মাছ নিধন করলো দুর্বৃত্তরা।নীলফামারীতে প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে আটক পুলিশ।সিরাজগঞ্জে থানায় হামলা ও ভাঙ্গচুর ছাত্রদলের।
Live Bangla Logo

সরকার সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি।

প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৬
সরকার সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি।

ঢাকা, ৬ এপ্রিল ২০২৬:


বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, স্বাস্থ্যসেবা প্রাপ্তি মানুষের অন্যতম মৌলিক অধিকার। বর্তমান সরকার ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতির আলোকে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।


তিনি জানান, দেশের প্রতিটি নাগরিকের জন্য সম্মানজনক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রোগীর মৌলিক পরিচয় অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সব নাগরিককে ইলেক্ট্রনিক হেলথ (ই-হেলথ) কার্ড প্রদানের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।


রাষ্ট্রপতি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সব প্রাণ’ সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।


স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বরাদ্দ বৃদ্ধি, বিনামূল্যে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা, মা ও শিশুর পূর্ণাঙ্গ চিকিৎসা নিশ্চিতকরণ, রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ চলছে। পাশাপাশি দুর্নীতিমুক্ত স্বাস্থ্য খাত গড়ে তুলতে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।


তিনি আশাবাদ ব্যক্ত করেন, যথাযথ বিনিয়োগ, কার্যকর বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবা ও সূচকে দ্রুত ইতিবাচক পরিবর্তন আসবে।


বাণীতে রাষ্ট্রপতি আরও বলেন, মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। আধুনিক সভ্যতার নেতিবাচক প্রভাবের কারণে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর চাপ বাড়ছে। এ অবস্থায় বিজ্ঞানের অগ্রগতি কাজে লাগিয়ে সমন্বিত স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি।