সর্বশেষ
দেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, World Cup 2026: FIFA chief Infantino defends pricing and tickets in USনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Iran rejects Trump claim on deal to surrender nuclear material stockpilesTrump seeks ‘resolution’ of his $10bn lawsuit against IRS, spurring concernসংবাদ সূত্রে জানা গেছে, US judge blocks Justice Department bid to seize voter data in Rhode Islandমস্কো চলচ্চিত্র উৎসবে ভাবনা।বিশ্বকাপ ২০২৬-এর টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনোত্রিপুরা পার্বত্য পরিষদের নির্বাচনে নিরঙ্কুশ জয় আদিবাসী দল টিপরা মোথারইরান যুদ্ধে বিশ্বজুড়ে অর্থনৈতিক ধাক্কার মধ্যে মুনাফা করল কারাদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, World Cup 2026: FIFA chief Infantino defends pricing and tickets in USনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Iran rejects Trump claim on deal to surrender nuclear material stockpilesTrump seeks ‘resolution’ of his $10bn lawsuit against IRS, spurring concernসংবাদ সূত্রে জানা গেছে, US judge blocks Justice Department bid to seize voter data in Rhode Islandমস্কো চলচ্চিত্র উৎসবে ভাবনা।বিশ্বকাপ ২০২৬-এর টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনোত্রিপুরা পার্বত্য পরিষদের নির্বাচনে নিরঙ্কুশ জয় আদিবাসী দল টিপরা মোথারইরান যুদ্ধে বিশ্বজুড়ে অর্থনৈতিক ধাক্কার মধ্যে মুনাফা করল কারা
Live Bangla Logo

নারী সেজে টিকটক করেন ছাত্রদল নেতা।

প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৬
নারী সেজে টিকটক করেন ছাত্রদল নেতা।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ছাত্রদলের এক নেতাকে ঘিরে ‘জেন্ডার তথ্য গোপন’ অভিযোগে বহিষ্কারের ঘটনায় নতুন বিতর্ক তৈরি হয়েছে।


রোববার (৫ এপ্রিল) জেলা ছাত্রদলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে ব্যক্তিগত তথ্য গোপন ও সংগঠনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান ও সদস্য সচিব সমীর চক্রবর্তী।


তবে একই দিন রাতে ‘রিহিয়া রিহি’ নামে একটি ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে রেদোয়ান ইসলাম অভিযোগটি অস্বীকার করেন। তিনি দাবি করেন, তাকে ঘিরে ছড়ানো ট্রান্সজেন্ডার সংক্রান্ত তথ্য সম্পূর্ণ গুজব।


পোস্টে তিনি লেখেন, তিনি ট্রান্সজেন্ডার নন; বরং একজন পুরুষ এবং দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত। কিছু কনটেন্টের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন এবং জানান, সেসব কনটেন্ট ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও সতর্ক থাকার কথাও উল্লেখ করেন তিনি।


ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা এখনো প্রকাশ করা হয়নি।