সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

২০২৪ সালে বিএনপির নেতাদের ছাড়াই গণঅভ্যুত্থান হয়েছে।

প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৬
২০২৪ সালে বিএনপির নেতাদের ছাড়াই গণঅভ্যুত্থান হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে বিএনপির নেতাদের ভূমিকা ছাড়াই ২০২৪ সালে দেশে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।


সোমবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী চত্বরে ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি: সংকটের পথে দেশ’ শীর্ষক সেমিনারে বিশেষ আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারের আয়োজন করে রাকসু।


ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট জাতীয় নেতার অপেক্ষায় ছিল না। ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান ছাড়াই দেশ স্বাধীন হয়েছে এবং ২০২৪ সালে বিএনপির নেতাদের ছাড়াই গণঅভ্যুত্থান হয়েছে। তিনি এ ধারাকে “আজাদী ও ইনসাফের লড়াইয়ের ধারাবাহিকতা” হিসেবে উল্লেখ করেন।


তিনি আরও বলেন, দেশে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত ফিরিয়ে আনার চেষ্টা করা শক্তিগুলোকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। সাম্প্রতিক নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, নৌকা প্রতীক ছাড়া একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে এবং এতে অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি চ্যালেঞ্জের মুখে পড়েছে।


বিএনপির সমালোচনা করে তিনি বলেন, রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে দলটি ধীরে ধীরে জনসমর্থন হারাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এভাবে চলতে থাকলে একসময় বাস্তবতা তাদের সামনে স্পষ্ট হয়ে উঠবে।


সেমিনারে প্রধান আলোচক ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. বেগম আসমা সিদ্দিকা এবং কথাশিল্পী ও প্রাবন্ধিক নাজিব ওয়াদুদ।


রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন সিনেট সদস্য ফজলে রাব্বি মো. ফাহিম রেজা। প্রবন্ধ উপস্থাপন করেন রাকসুর বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্কর। সেমিনারে বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।