সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

তেল নিয়ে ফেইসবুকে পোস্ট দেয়ায় জামায়াতের নারী কর্মী গ্রেফতার: জামায়াতের নিন্দা জানিয়ে বিবৃতি।

প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৬
তেল নিয়ে ফেইসবুকে পোস্ট দেয়ায় জামায়াতের নারী কর্মী গ্রেফতার: জামায়াতের নিন্দা জানিয়ে বিবৃতি।

ভোলায় জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল।


রোববার (৬ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, ভোলা পৌরসভার মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে গত ৫ এপ্রিল রাত ১১টার দিকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে, যা উদ্বেগজনক।


বিবৃতিতে তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেফতারের কারণ জানতে চাইলে তারা ‘ঊর্ধ্বতন নির্দেশে’ তাকে আটক করার কথা জানিয়েছে। কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া গভীর রাতে একজন নারীকে গ্রেফতার করা অমানবিক ও অনভিপ্রেত বলেও উল্লেখ করেন তিনি।


অ্যাডভোকেট হেলাল আরও বলেন, এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তিনি দাবি করেন, বিবি সাওদার তিন বছরের একটি বাকপ্রতিবন্ধী সন্তান রয়েছে, যার জন্য মায়ের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।


তিনি অভিযোগ করেন, এ ধরনের কর্মকাণ্ড আইনশৃঙ্খলা বাহিনীর অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ এবং এটি জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক পরিবেশের সঙ্গে সাংঘর্ষিক।


বিবৃতিতে অবিলম্বে বিবি সাওদার নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি এবং দেশে মানবিক ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।