সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

এবার ট্রাম্পকে সময় বেঁধে দিল ইরান

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬
এবার ট্রাম্পকে সময় বেঁধে দিল ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর হুঁশিয়ারির জবাবে পাল্টা কঠোর বার্তা দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ-এর এক শীর্ষ উপদেষ্টা ট্রাম্পকে সময় বেঁধে দিয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।


মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গালিবাফের উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা বিশ্লেষক মাহদি মোহাম্মাদি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, ট্রাম্পের হাতে এখনো প্রায় ২০ ঘণ্টা সময় রয়েছে। এর মধ্যে পরিস্থিতির পরিবর্তন না হলে তার মিত্ররা ‘প্রস্তর যুগে ফিরে যাবে’ বলে হুঁশিয়ারি দেন তিনি।


মোহাম্মাদি আরও বলেন, ইরান কোনোভাবেই পিছু হটবে না এবং তারা এই সংঘাতে নিজেদের জয়ী বলে দাবি করছে। ভবিষ্যতে এমন কোনো সমাধানই গ্রহণ করা হবে, যা ইরানের অর্জনকে আরও সুসংহত করবে এবং অঞ্চলে নতুন নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠা করবে।


উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলতে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালি খুলে না দিলে সামরিক অভিযান আরও জোরদার করা হবে।