সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট: যুবক গ্রেপ্তার।

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬
ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট: যুবক গ্রেপ্তার।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।



আজ মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার এক্তিয়ারপুর গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের ছেলে মামুনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম।



থানা সূত্রে জানা যায়, মামুন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু আমির চৌধুরীকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ও আপত্তিকর ছবি পোস্ট করেন। পরে বিষয়টি পীরগঞ্জ উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপার নজরে এলে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। ।



পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গতকাল রাত ২টায় অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে আদালতের নেওয়া হলে তাকে কারাগারে পাঠানো হয়।