সর্বশেষ
গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েনদুর্যোগের মধ্যে পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধআয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্প- নেতানিয়াহু সহ ১৩ জনের হিট লিস্ট প্রকাশ করেছে ইরান।গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েনদুর্যোগের মধ্যে পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধআয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্প- নেতানিয়াহু সহ ১৩ জনের হিট লিস্ট প্রকাশ করেছে ইরান।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: ইসলামাবাদে আলোচনার আমন্ত্রণ পাকিস্তান প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: ইসলামাবাদে আলোচনার আমন্ত্রণ পাকিস্তান প্রধানমন্ত্রীর



ইসলামী প্রজাতন্ত্র ইরান ও যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের সঙ্গে নিয়ে লেবাননসহ বিভিন্ন অঞ্চলে অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।


বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম X-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।


পাকিস্তানের প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তকে ‘বিচক্ষণ পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে উভয় দেশের নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, সকল বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে আগামী ১০ এপ্রিল ২০২৬ তারিখে ইসলামাবাদে আলোচনায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে।


শেহবাজ শরিফ আরও বলেন, উভয় পক্ষই প্রজ্ঞা ও বিচক্ষণতার পরিচয় দিয়ে শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে গঠনমূলক ভূমিকা পালন করছে। তিনি আশা প্রকাশ করেন, ‘ইসলামাবাদ আলোচনা’ টেকসই শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অগ্রগতি আনবে এবং ভবিষ্যতে এ বিষয়ে আরও ইতিবাচক খবর পাওয়া যাবে।