রাশিয়ান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ভিয়াচেস্লাভ সেন্টিউরিন-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ বিকেএম আমিরের।

ঢাকায় রাশিয়ান দূতাবাসে মিনিস্টার কাউন্সেলর ও ডেপুটি চিফ অব মিশন ভিয়াচেস্লাভ সেন্টিউরিন-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বাংলাদেশ–রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক প্রেক্ষাপটে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতকরণে গঠনমূলক ভূমিকা রাখার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান এবং রাশিয়ান দূতাবাসের প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভা।