সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বিদেশে ১ ডলারে যে বিয়ার পাওয়া যায় সেটি যদি কক্সবাজারে এসে ১২ ডলার, পর্যটকরা কেনো আসবে: নাসের রহমান এমপি।

প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬
বিদেশে ১ ডলারে যে বিয়ার পাওয়া যায় সেটি যদি কক্সবাজারে এসে ১২ ডলার, পর্যটকরা কেনো আসবে: নাসের রহমান এমপি।

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, বিদেশে ১ ডলারে যে বিয়ার পাওয়া যায়, সেটি যদি কক্সবাজারে এসে ১২ ডলার বা প্রায় ১ হাজার ৪০০ টাকায় কিনতে হয়, তাহলে বিদেশি পর্যটকরা কেন বাংলাদেশে আসবেন—এ প্রশ্ন গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল-এ আয়োজিত ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেলার আয়োজন করে বাংলাদেশ মনিটর।


তিনি বলেন, বর্তমানে বিদেশ থেকে আসা অনেক পর্যটক ব্যাকপ্যাকার শ্রেণির, যারা খরচের বিষয়টিকে গুরুত্ব দেন। কিন্তু কক্সবাজারে খাবার, পানীয় ও বিনোদনের খরচ অস্বাভাবিক বেশি হলে তারা বাংলাদেশকে গন্তব্য হিসেবে বেছে নিতে নিরুৎসাহিত হন।


এম নাসের রহমান বলেন, একজন পর্যটক নিজ দেশে ১ ডলারে বিয়ার পান করলেও কক্সবাজারে এসে সেটি ১২ ডলারে কিনতে বাধ্য হলে স্বাভাবিকভাবেই তিনি এ দেশে ভ্রমণে আগ্রহ হারাবেন।


তিনি আরও বলেন, পর্যটকবান্ধব মূল্যনীতি, আন্তর্জাতিক মানের বিনোদন এবং সেবার ভারসাম্য নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।


আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক হলে জেট ফুয়েলের দাম কমানোর বিষয়েও আশ্বস্ত করেন তিনি। বক্তব্য শেষে তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন।