সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ফ্যামিলি কার্ডের প্রলোভনে গৃহবধূ ধর্ষণের অভিযোগ; অভিযুক্ত বিএনপি নেতা পলাতক

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬
ফ্যামিলি কার্ডের প্রলোভনে গৃহবধূ ধর্ষণের অভিযোগ; অভিযুক্ত বিএনপি নেতা পলাতক


ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক কৃষকদল নেতার বিরুদ্ধে। বুধবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।


অভিযুক্ত মোহাম্মদ সেন্টু চরদরবেশ ইউনিয়ন কৃষকদলের সভাপতি এবং একই গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।


ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ এপ্রিল ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক টমটম চালকের স্ত্রীর কাছ থেকে মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের তথ্য ও ছবি সংগ্রহ করেন সেন্টু। এরপর থেকে তিনি নিয়মিত ওই নারীর সঙ্গে ফোনে যোগাযোগ রাখছিলেন।


অভিযোগ অনুযায়ী, বুধবার রাতে জোরপূর্বক ঘরে প্রবেশ করে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়। এ সময় তার স্বামী ঘটনাস্থলে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ছুটে আসে। একপর্যায়ে অভিযুক্তকে আটকের চেষ্টা করা হলে তিনি পালিয়ে যান।


ভুক্তভোগীর স্বামী অভিযোগ করেন, ঘটনার পর সামাজিক চাপে তিনি তার স্ত্রীকে তালাক দিতে বাধ্য হয়েছেন। পরদিন অভিযুক্ত ফোন করে মামলা না করার জন্য প্রাণনাশের হুমকি দিয়েছে বলেও দাবি করেন তিনি।


নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক রাজনৈতিক নেতা জানান, বিষয়টি জানার পর তারা ঘটনাস্থলে গিয়ে প্রশাসনকে অবহিত করেছেন। এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন বলেন, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তকে দল থেকে বহিষ্কার করা হবে।


সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেছে। অভিযুক্ত পলাতক থাকায় তাকে এখনও আটক করা সম্ভব হয়নি।