সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

এলাকায় ফিরে বিএনপির এক কর্মীর হাত ও পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগে নেতাকর্মীদের বিরুদ্ধে।

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬
এলাকায় ফিরে বিএনপির এক কর্মীর হাত ও পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগে নেতাকর্মীদের বিরুদ্ধে।



সাতক্ষীরার আশাশুনি উপজেলায় এলাকায় ফিরে বিএনপির এক কর্মীর হাত ও পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের চৌধুরী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত মহসিন কবিরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহত মহসিন কবির (৩৫) শ্রীউলা গ্রামের মৃত সালাম সরদারের ছেলে। তিনি শ্রীউলা ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।


মহসিন কবির জানান, গত ৫ আগস্টের পর থেকে এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক ছিলেন। ঈদের আগের দিন তারা এলাকায় ফিরে আসেন। এ সময় পূর্ব রাজনৈতিক বিরোধের জেরে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের পদধারী রাশেদ, নাছিম, সাহেদ ও জাহাঙ্গীরসহ ১০–১২ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করে গুরুতর জখম করে।


স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা এলাকায় আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। অতীতেও তারা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতরা একটি সন্ত্রাসী বাহিনীর সদস্য বলে দাবি করেন তারা।


আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান বলেন, মারধরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মহসিন নামে একজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আওয়ামী লীগের কোনো বড় নেতা নন, স্থানীয় কর্মী-সমর্থক হতে পারেন বলে শোনা গেছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।