সর্বশেষ
গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েনদুর্যোগের মধ্যে পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধআয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্প- নেতানিয়াহু সহ ১৩ জনের হিট লিস্ট প্রকাশ করেছে ইরান।গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েনদুর্যোগের মধ্যে পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধআয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্প- নেতানিয়াহু সহ ১৩ জনের হিট লিস্ট প্রকাশ করেছে ইরান।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

হরমুজ প্রণালির ওপর নিখোঁজ ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬
হরমুজ প্রণালির ওপর নিখোঁজ ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন

হরমুজ প্রণালির ওপর দিয়ে উড্ডয়নের সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি অত্যাধুনিক নজরদারি ড্রোন নিখোঁজ হয়েছে। এমকিউ-৪সি ট্রাইটন মডেলের এই ড্রোনটি উড্ডয়নের মাঝপথে জরুরি সংকেত পাঠানোর কিছুক্ষণ পরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। খবর এনডিটিভি। 


প্রতিবেদন অনুযায়ী, ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি এলাকায় প্রায় তিন ঘণ্টা নজরদারি মিশন সম্পন্ন করে ইতালির সিসিলিতে অবস্থিত নেভাল এয়ার স্টেশন সিগোনেলা ঘাঁটিতে ফেরার পথে ছিল।


উড্ডয়নের সময় হঠাৎ এটি ইরানের দিকে কিছুটা মোড় নেয় এবং ‘৭৭০০’ কোড (সাধারণ জরুরি পরিস্থিতির সংকেত) পাঠায়। এরপর দ্রুত উচ্চতা হারাতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই রাডার থেকে হারিয়ে যায়।

ড্রোনটি বিধ্বস্ত হয়েছে নাকি ভূপাতিত করা হয়েছে—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনাটি এমন সময় ঘটলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরান দুই দিন আগে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালুর ঘোষণা দিয়েছে।

বিশ্বের অন্যতম ব্যয়বহুল ড্রোন

এমকিউ-৪সি ট্রাইটন ড্রোনটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল সামরিক ড্রোনগুলোর একটি, যার মূল্য ২০০ মিলিয়ন ডলারের বেশি।

প্রচলিত বিমান থেকে ভিন্ন, এই ড্রোন দীর্ঘ সময় ধরে কৌশলগত নজরদারি চালাতে সক্ষম। সমুদ্রপথের গুরুত্বপূর্ণ সংকীর্ণ অঞ্চল বা ‘চোকপয়েন্ট’-এ টানা নজরদারির জন্য এটি বিশেষভাবে তৈরি।

এটি প্রায়ই পি-৮এ টহল বিমানের জন্য উচ্চ আকাশ থেকে তথ্য সরবরাহ করে থাকে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন উপসাগরীয় অঞ্চলে নজরদারির জন্য এসব ড্রোন মোতায়েন করা হয়ে থাকে।

ড্রোনটির নিখোঁজ হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।