শহীদ কামারুজ্জামানের শাহাদাতবার্ষিকী পালন ঢাকা কলেজ ছাত্রশিবিরের

১১ এপ্রিল শহীদ কামারুজ্জামানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শাখা সভাপতি মোস্তাকিম আহমেদের সভাপতিত্বে এবং অফিস সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। এতে শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ কামারুজ্জামানের জীবন, কর্ম ও আদর্শ তুলে ধরেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।