সর্বশেষ
Netanyahu sees Lebanon as his last chance for a ‘win’Israel’s High Court hears petitions to oust Ben-Gvirদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Is Iran beating the US at its own propaganda game?দেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, UN experts urge member states to suspend Israel arms transfersBlood, Sweat and Sugarএবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগNetanyahu sees Lebanon as his last chance for a ‘win’Israel’s High Court hears petitions to oust Ben-Gvirদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Is Iran beating the US at its own propaganda game?দেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, UN experts urge member states to suspend Israel arms transfersBlood, Sweat and Sugarএবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগ
Live Bangla Logo

গত দেড় বছর ধরে ভারতে শেখ হাসিনার আইনি অবস্থান কী—তিনি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী: কংগ্রেস সা. সম্পাদক।

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬
গত দেড় বছর ধরে ভারতে শেখ হাসিনার আইনি অবস্থান কী—তিনি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী: কংগ্রেস সা. সম্পাদক।



ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র আইনি মর্যাদা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীঅমিত শাহ-কে সরাসরি প্রশ্ন করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জ


শুক্রবার বিজেপির ‘সংকল্প পত্র’ প্রকাশের পর কলকাতায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সদর দফতরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ প্রশ্ন তোলেন। এ সময় তিনি অভিযোগ করেন, আসামে এনআরসি প্রক্রিয়ার সময় বিপুলসংখ্যক বাঙালিকে টার্গেট করা হয়েছিল এবং বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে।


তিনি আরও দাবি করেন, বাংলাভাষা ব্যবহার বা খাদ্যাভ্যাসের কারণে মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে এবং এ ধরনের বক্তব্য দেওয়া নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিজেপি।


এ প্রসঙ্গে অমিত শাহকে উদ্দেশ করে অভিষেক ব্যানার্জী বলেন, “বাংলাকে যদি বাংলাদেশ পরিচালনা করে, তাহলে দিল্লিতে শেখ হাসিনা কী করছেন?” তিনি প্রশ্ন তোলেন, গত দেড় বছর ধরে ভারত সরকার কী কারণে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং তার আইনি অবস্থান কী—তিনি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী।


এ মন্তব্যের পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনে শেখ হাসিনার ভারতে অবস্থান একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে।