সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

শেরপুর উপনির্বাচনে বিএনপির হামলায় আহত কর্মীকে দেখতে হাসপাতালে আমিরে জামায়াত।

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬
শেরপুর উপনির্বাচনে বিএনপির হামলায় আহত কর্মীকে দেখতে হাসপাতালে আমিরে জামায়াত।

শেরপুর-৩ আসনের উপনির্বাচনে সহিংসতার ঘটনায় আহত জামায়াত নেতা সিরাজুল ইসলামকে দেখতে ডা. শফিকুর রহমান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন। শনিবার (১১ এপ্রিল) তিনি সেখানে গিয়ে চিকিৎসাধীন নেতার শারীরিক অবস্থার খোঁজ নেন।


জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনের উপনির্বাচনে হামলার শিকার হয়ে গুরুতর আহত হন শেরপুরের এক উপজেলা জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।


হাসপাতালে অবস্থানকালে ডা. শফিকুর রহমান চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহত নেতার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতালের আশপাশে থাকা অন্যান্য রোগীদের সঙ্গেও কথা বলেন। পরে সিরাজুল ইসলামের দ্রুত সুস্থতা কামনায় উপস্থিত নেতাকর্মীদের নিয়ে দোয়া করেন।


হাসপাতাল থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আদর্শকে আদর্শ দিয়েই মোকাবেলা করতে হবে, সন্ত্রাসী পন্থায় নয়। ভবিষ্যতে নির্বাচনগুলো যেন সহিংসতামুক্ত হয়, সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।


এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, জেলা নায়েবে আমীর কামরুল হাসান মিলন, সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজী, শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম সহ স্থানীয় নেতাকর্মীরা।