সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

পুলিশ দেখে কর্দমাক্ত জমিতে নেমে যায় ডাকাত, প্রায় আধা কিলোমিটার ধাওয়া করে আটক।

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬
পুলিশ দেখে কর্দমাক্ত জমিতে নেমে যায় ডাকাত, প্রায় আধা কিলোমিটার ধাওয়া করে আটক।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার বুধন্তী ইউনিয়নের কেনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


গ্রেপ্তার মুর্শিদ ওই এলাকার চেনু মোল্লার ছেলে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি দল অভিযানে অংশ নেয়। অভিযান চলাকালে নিজ বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মুর্শিদের বিরুদ্ধে চুরি, ডাকাতি এবং ডাকাতির প্রস্তুতিসহ তিনটি মামলা বিচারাধীন রয়েছে।


ইসলামপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলী রেজা মামুন জানান, অভিযানের সময় মুর্শিদ পালানোর চেষ্টা করে পাশের কর্দমাক্ত জমিতে নেমে যায়। পুলিশ সদস্যরা প্রায় আধা কিলোমিটার ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন। ধাওয়ার সময় পুলিশের সদস্যদের শরীর কাদায় মাখামাখি হয়ে যায়।


বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত মুর্শিদকে আটক করা সম্ভব হয়।