সর্বশেষ
Netanyahu sees Lebanon as his last chance for a ‘win’Israel’s High Court hears petitions to oust Ben-Gvirদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Is Iran beating the US at its own propaganda game?দেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, UN experts urge member states to suspend Israel arms transfersBlood, Sweat and Sugarএবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগNetanyahu sees Lebanon as his last chance for a ‘win’Israel’s High Court hears petitions to oust Ben-Gvirদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Is Iran beating the US at its own propaganda game?দেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, UN experts urge member states to suspend Israel arms transfersBlood, Sweat and Sugarএবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগ
Live Bangla Logo

কুষ্টিয়ার কথিত পীর হত্যার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন মাওলানা মামুনুল হক

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬
কুষ্টিয়ার কথিত পীর হত্যার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন মাওলানা মামুনুল হক

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে এক কথিত ‘পীর’ হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


রোববার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া বা সহিংসতার আশ্রয় গ্রহণযোগ্য নয়। একজন মানুষকে নৃশংসভাবে হত্যা রাষ্ট্রের আইনের শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। তিনি সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


বিবৃতিতে তিনি আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি সমাজে বিশৃঙ্খলা, প্রতিশোধপরায়ণতা ও অনাস্থা তৈরি করে, যা একটি স্থিতিশীল রাষ্ট্রব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। একই সঙ্গে ‘তৌহিদি জনতা’সহ কিছু শব্দ ব্যবহার করে ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে সমষ্টিগতভাবে দোষারোপের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের ভাষা ব্যবহার পরিহার করার আহ্বান জানান।


তিনি উল্লেখ করেন, এ ধরনের সহিংস ঘটনার পেছনে অনেক সময় স্থানীয় রাজনীতি, ব্যক্তিগত দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারের মতো বিষয় কাজ করে। তাই প্রকৃত সত্য উদঘাটনে এসব দিক গুরুত্বসহকারে বিবেচনার প্রয়োজন রয়েছে।


সরকার ও আলেমসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে কিছু মাজারকেন্দ্রিক অসামাজিক ও আইনবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, যা জনমনে অসন্তোষ সৃষ্টি করছে। এসব বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি গ্রহণযোগ্য ইসলামিক স্কলারদের সমন্বয়ে একটি নিরপেক্ষ তদন্ত ও পর্যালোচনা কমিশন গঠনের প্রস্তাব দেন তিনি।


এছাড়া, স্পর্শকাতর ঘটনাগুলোকে ঘিরে কোনো মহল ইসলামবিদ্বেষী রাজনীতির অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করে তিনি এ ধরনের তৎপরতার নিন্দা জানান এবং দেশকে বিভাজন ও উত্তেজনার রাজনীতি থেকে দূরে রাখার আহ্বান জানান।