আগামী মাস থেকে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা উন্নয়নে নতুন কর্মসূচি ঘোষণা

আগামী একটি জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বুধবার (পনেরো এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্দশ দিনের প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন।
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী আরও জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষাদানের মান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।