সর্বশেষ
“কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিক চ‍্যানেলে আলোচনা হবে। আমাদের কনসার্ন নিরাপত্তা এবং যেন পুশইন না হয়, সে বিষয়ে সতর্ক থাকা।”ইরানের ওপর পুনরায় আক্রমণ হলে ৯০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু হবে: ইব্রাহিম।দ্বিতীয়বারের মতো আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা।সিলেট গোলাপগঞ্জে অস্ত্রের মুখে ২০ লাখ টাকা ছিনতাই।একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউ আওয়ামী লীগ করে না।বাংলাদেশে কখনোই ভারতীয় দলের জন্য নিরাপত্তা হুমকি ছিল নাপশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভলক্ষ্মীপুরে দুগ্ধপোষ্য শিশুসহ মা কারাগারে, গেইটের সামনে কাঁদছে ২ শিশু শিক্ষার্থী ।“কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিক চ‍্যানেলে আলোচনা হবে। আমাদের কনসার্ন নিরাপত্তা এবং যেন পুশইন না হয়, সে বিষয়ে সতর্ক থাকা।”ইরানের ওপর পুনরায় আক্রমণ হলে ৯০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু হবে: ইব্রাহিম।দ্বিতীয়বারের মতো আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা।সিলেট গোলাপগঞ্জে অস্ত্রের মুখে ২০ লাখ টাকা ছিনতাই।একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউ আওয়ামী লীগ করে না।বাংলাদেশে কখনোই ভারতীয় দলের জন্য নিরাপত্তা হুমকি ছিল নাপশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভলক্ষ্মীপুরে দুগ্ধপোষ্য শিশুসহ মা কারাগারে, গেইটের সামনে কাঁদছে ২ শিশু শিক্ষার্থী ।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

কথা-কাটাকাটির জেরে ১ জনকে হত্যা অপর ২ আহত

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬
কথা-কাটাকাটির জেরে ১ জনকে হত্যা অপর ২ আহত

খুলনার ফুলতলা উপজেলায় ছুরিকাঘাতে সাব্বির হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত আটটার দিকে উপজেলার দামোদর ইউনিয়নের তহশিল অফিস সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত সাব্বির ফুলতলা বাজার বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা এবং গোলাম মোস্তফার ছেলে। তিনি স্থানীয়ভাবে ডিশ ও ইন্টারনেট সংযোগের কাজ করতেন।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাত আটটার দিকে দামোদর জমাদ্দারপাড়া এলাকায় কথা-কাটাকাটির জেরে সাব্বিরসহ তিনজনের ওপর একদল লোক হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে হামলাকারীরা পালিয়ে যায়।


পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত স্বাধীন আহমেদ (২০) ও নীরব হোসেন (১৯) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।


এ বিষয়ে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারী ও হতাহত ব্যক্তিরা পরস্পরের বন্ধু ছিলেন। চার-পাঁচ দিন আগে তাঁদের মধ্যে মতবিরোধের সৃষ্টি হয়, যার জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।