সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

চট্রগ্রামে আলিফ হত্যা মামলার আসামি চিন্ময় কৃষ্ণ দাস-এর দ্রুত মুক্তির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব: সংস্কৃতিমন্ত্রী।

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬
চট্রগ্রামে আলিফ হত্যা মামলার আসামি চিন্ময় কৃষ্ণ দাস-এর দ্রুত মুক্তির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব: সংস্কৃতিমন্ত্রী।




সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস-এর দ্রুত মুক্তির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।


শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর ঢাকেশ্বরী মন্দির-এ ‘মহানগর পরিবার দিবস’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার তাকে গ্রেপ্তার করেছে—এমন খবর প্রচারিত হলেও তিনি কেবল সংবাদমাধ্যমের প্রতিবেদনের ওপর নির্ভর করেন না। একজন আইনজীবী হিসেবে তিনি প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্তে বিশ্বাস করেন এবং প্রশ্ন তোলেন—কী অভিযোগে তাকে আটক রাখা হয়েছে।


তিনি আরও বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি যাতে দ্রুত ও সহজ হয়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।


সংস্কৃতিমন্ত্রী উল্লেখ করেন, সরকার দেশে কোনো ধরনের বৈষম্য চায় না। রাজনৈতিক মতাদর্শ, ধর্ম ও সংস্কৃতির ভিন্নতা থাকা স্বাভাবিক হলেও এই বৈচিত্র্যের মধ্যেই ঐক্য প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য।


তিনি বলেন, বাংলাদেশে পাহাড়ি ও সমতলের বিভিন্ন জনগোষ্ঠী, উপজাতি, জাতিসত্তা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করছে। পাশাপাশি ঢাকেশ্বরী মন্দিরকে প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন স্থাপনার তালিকায় অন্তর্ভুক্ত করার কথাও উল্লেখ করেন তিনি।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব। উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মো. হামিদুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-এর সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাসহ অন্যান্যরা।