সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

আড়াল থেকে সহযোদ্ধাদের প্রতি মেজর জিয়াউল হকের আহ্বান।

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬
আড়াল থেকে সহযোদ্ধাদের প্রতি মেজর জিয়াউল হকের আহ্বান।



সাবেক সেনা কর্মকর্তা মেজর জিয়াউল হক (৪১ নং বিএমএ লং কোর্স )দীর্ঘ নীরবতা ভেঙে সহযোদ্ধাদের উদ্দেশে এক আবেগঘন বার্তা দিয়েছেন। RAOWA-এর সদস্যদের উদ্দেশে দেওয়া এই বক্তব্যে তিনি নিজের ব্যক্তিগত ও পেশাগত সংকট তুলে ধরে সমর্থন কামনা করেন।


বার্তায় তিনি জানান, দীর্ঘ ১৫ বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন জীবন কাটাচ্ছেন। এ সময়ে তিনি নিজের সন্তানকে জড়িয়ে ধরতে পারেননি, এমনকি মায়ের সঙ্গেও দেখা হয়নি। এই দীর্ঘ বিচ্ছিন্নতাকে তিনি “পরিস্থিতির গুরুভার” হিসেবে উল্লেখ করেন।


মেজর জিয়াউল হক বলেন, তার সার্ভিস রেকর্ড, সম্মান ও মর্যাদা বিভিন্ন অভিযোগের নিচে চাপা পড়ে গেছে। তিনি এসব অভিযোগকে “ভুলভাবে গঠিত” বলে দাবি করে পুনরায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। একই সঙ্গে সহযোদ্ধাদের প্রতি অনুরোধ জানান—তার পক্ষে কথা বলতে, তার বিষয়টি জাতির সামনে তুলে ধরতে এবং একটি প্রেস কনফারেন্স আয়োজন করতে।


তিনি আরও বলেন, তার একমাত্র চাওয়া স্বাভাবিক জীবনে ফিরে আসা। এটি কোনো বিলাসিতা নয়, বরং একজন নাগরিক ও সৈনিক হিসেবে তার ন্যায্য অধিকার।


বার্তার শেষাংশে তিনি সশস্ত্র বাহিনীর মর্যাদা অটুট রাখার ওপর গুরুত্বারোপ করে সহযোদ্ধাদের প্রতি সংহতি প্রকাশের আহ্বান জানান এবং সরকারের পাশাপাশি বিচার বিভাগের কাছেও তার আবেদনগুলো বিবেচনার দাবি তোলার অনুরোধ করেন।


উলেখ‍্য তিনি ও তার কতিপয় সহকর্মী মিলে ২০১১ সালে তৎকালীন সৈরাচার সরকার উৎখাতের চেষ্টা করেছিলেন। তাদের পরিকল্পনা ব‍্যার্থ হওয়ায় তাদের বিরুদ্ধে জঙ্গিবাদের মামলা দেওয়া হয়। এর পর থেকেই তারা দেশ ছেড়ে পালিয়ে যান।