সর্বশেষ
৫ ই মে শাপলা চত্বরে বিএনপির ভুমিকা কি ছিলো বিবেচনা করা উচিত: নাহিদ।“কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিক চ‍্যানেলে আলোচনা হবে। আমাদের কনসার্ন নিরাপত্তা এবং যেন পুশইন না হয়, সে বিষয়ে সতর্ক থাকা।”ইরানের ওপর পুনরায় আক্রমণ হলে ৯০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু হবে: ইব্রাহিম।দ্বিতীয়বারের মতো আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা।সিলেট গোলাপগঞ্জে অস্ত্রের মুখে ২০ লাখ টাকা ছিনতাই।একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউ আওয়ামী লীগ করে না।বাংলাদেশে কখনোই ভারতীয় দলের জন্য নিরাপত্তা হুমকি ছিল নাপশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ৫ ই মে শাপলা চত্বরে বিএনপির ভুমিকা কি ছিলো বিবেচনা করা উচিত: নাহিদ।“কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিক চ‍্যানেলে আলোচনা হবে। আমাদের কনসার্ন নিরাপত্তা এবং যেন পুশইন না হয়, সে বিষয়ে সতর্ক থাকা।”ইরানের ওপর পুনরায় আক্রমণ হলে ৯০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু হবে: ইব্রাহিম।দ্বিতীয়বারের মতো আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা।সিলেট গোলাপগঞ্জে অস্ত্রের মুখে ২০ লাখ টাকা ছিনতাই।একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউ আওয়ামী লীগ করে না।বাংলাদেশে কখনোই ভারতীয় দলের জন্য নিরাপত্তা হুমকি ছিল নাপশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

যুবলীগ নেতার পুকুরে বিষ প্রয়োগে ৩০ লাখ টাকার মাছ নিধন করলো দুর্বৃত্তরা।

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬
যুবলীগ নেতার পুকুরে বিষ প্রয়োগে ৩০ লাখ টাকার মাছ নিধন করলো দুর্বৃত্তরা।

রাজশাহীর বাগমারা উপজেলায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে তাহেরপুর পৌরসভার নুরপুর মহল্লার একটি পুকুরে রুই, কাতলাসহ বিভিন্ন কার্প জাতীয় মাছ মরে ভেসে ওঠে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


স্থানীয়দের মতে, শুক্রবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা পুকুরটিতে বিষ প্রয়োগ করে। পুকুরটির ইজারাদার তাহেরপুর পৌর যুবলীগের পলাতক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা। তিনি নুরপুর মহল্লার বাসিন্দা এবং রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট থেকে আত্মগোপনে রয়েছেন। তার দাবি, এই ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১২ বিঘা আয়তনের পুকুরটি দীর্ঘদিন ধরে ইজারা নিয়ে মাছ চাষ করছিলেন সোহেল রানা। তবে তিনি আত্মগোপনে থাকায় বর্তমানে তার স্বজনেরা পুকুরটির দেখভাল করছিলেন। নিরাপত্তাহীনতার কারণে সেখানে কোনো পাহারাদার রাখা সম্ভব হয়নি।


সোহেল রানা গণমাধ্যমকর্মীদের ফোনে জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে এর আগেও তার কয়েকটি পুকুর বেদখল হয়ে গেছে। বর্তমান ঘটনাতেও কারা জড়িত, তা তিনি নিশ্চিত নন। এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।


বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে সোহেল রানার বিরুদ্ধে স্থানীয়দের জমি জোরপূর্বক দখল করে পুকুর খননের অভিযোগ ছিল। স্থানীয়দের দাবি, অল্প সময়ের মধ্যেই তিনি বাগমারা ও দুর্গাপুর এলাকায় অন্তত ৫০টি পুকুর খনন করেন, যার অধিকাংশই জোরপূর্বক দখল করা জমিতে করা হয়েছিল। ৫ আগস্টের পর আত্মগোপনে গেলে তার অনেক পুকুরই বেদখল হয়ে যায়।