সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে মসজিদে তালা ঝুলিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসন।

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে মসজিদে তালা ঝুলিয়েছে  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসন।




বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মসজিদে তালা ঝুলিয়ে দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা দেখা দিয়েছে। এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রনেতা ও সাধারণ শিক্ষার্থীরা।


সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তালা ঝুলতে দেখা যায়। মসজিদের গেটে টানানো এক নির্দেশনায় বলা হয়েছে, শুক্রবার ছাড়া প্রতিদিন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মসজিদ বন্ধ থাকবে।


প্রশাসনের এমন সিদ্ধান্তের সমালোচনা করে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আকাশ বলেন, মসজিদ খালি থাকলেও শিক্ষার্থীদের প্রবেশে বাধা দিয়ে তালাবদ্ধ রাখা হয়েছে। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকটের কারণে অনেক শিক্ষার্থী দূরদূরান্ত থেকে ভোরে এসে ক্লান্ত শরীর নিয়ে কিছুক্ষণ বিশ্রামের জায়গা খোঁজেন, কিন্তু সেই সুযোগও তারা পাচ্ছেন না।


এদিকে জবি ছাত্র অধিকারের সভাপতি একেএম রাকিব বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সকালে মসজিদ বন্ধ রাখা যৌক্তিক নয়। তিনি মনে করেন, ক্যাম্পাসে বিদ্যুৎ সাশ্রয়ের আরও কার্যকর বিকল্প রয়েছে, সেগুলোর দিকে প্রশাসনের গুরুত্ব দেওয়া উচিত।


জকসুর ভিপি রিয়াজুল বলেন, উপাচার্যের সরাসরি নির্দেশে যদি বিশ্ববিদ্যালয়ের একমাত্র মসজিদও সার্বক্ষণিক বন্ধ থাকে, তবে তা শিক্ষার্থীদের জন্য কষ্টকর পরিস্থিতি তৈরি করবে। তিনি জানান, এ বিষয়ে তারা উপাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন এবং জোহরের নামাজের পর মসজিদের ইমামসহ সংশ্লিষ্টদের উপাচার্যের দপ্তরে ডাকা হয়েছে।