সর্বশেষ
সংবাদ সূত্রে জানা গেছে, Is the US dialling down its support for Taiwan?নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Ex-Sinaloa security chief in Mexico arrested in US over alleged cartel tiesনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Cuba hit by protests, blackouts amid oil shortageনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Seven killed in Gaza on Nakba Day as Israel says it targets Hamas memberনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, What are World Cup 2026 national team base camps and their locations?নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Mahmoud Khalil calls for deportation to be halted in light of new evidenceকুয়েত মৈত্রী হলের পানি পানে তিন শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার অভিযোগকারিনা কায়সার মারা গেছেনসংবাদ সূত্রে জানা গেছে, Is the US dialling down its support for Taiwan?নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Ex-Sinaloa security chief in Mexico arrested in US over alleged cartel tiesনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Cuba hit by protests, blackouts amid oil shortageনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Seven killed in Gaza on Nakba Day as Israel says it targets Hamas memberনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, What are World Cup 2026 national team base camps and their locations?নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Mahmoud Khalil calls for deportation to be halted in light of new evidenceকুয়েত মৈত্রী হলের পানি পানে তিন শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার অভিযোগকারিনা কায়সার মারা গেছেন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

দেশে আসছে পে-পাল, ফ্রিল্যান্সারকে দেওয়া হবে আইডি কার্ড।

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬
দেশে আসছে পে-পাল,  ফ্রিল্যান্সারকে দেওয়া হবে আইডি কার্ড।



দেশে তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান বাড়াতে বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে PayPal চালুর উদ্যোগ নিয়েছে সরকার। একইসঙ্গে আগামী পাঁচ বছরে দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান এবং হাজার হাজার তরুণকে উচ্চপ্রযুক্তিতে প্রশিক্ষণের মহাপরিকল্পনা নেওয়া হয়েছে।


বুধবার জাতীয় সংসদের অধিবেশনে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী Tarique Rahman এ তথ্য জানান। স্পিকার Hafiz Uddin Ahmed বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।


প্রধানমন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বিভিন্ন সংস্থা তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মাধ্যমে পাঁচ বছরে এক হাজার প্রশিক্ষণপ্রাপ্ত ফ্রিল্যান্সার তৈরি এবং দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৭ হাজার ৫০০ জন ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়া হয়েছে।


এ ছাড়া Bangladesh Hi-Tech Park Authority-এর মাধ্যমে ২০২৬ সালে ২ হাজার ৪০০ জনকে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও ভার্চুয়াল রিয়েলিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বিনিয়োগ ও কর্মসংস্থান ত্বরান্বিত করতে বর্তমানে ৮৩টি সেবা অনলাইনে দেওয়া হচ্ছে এবং আগামী এক বছরে আরও ১০টি সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।


নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে হাই-টেক ও সফটওয়্যার পার্ক এবং আইসিটি সেন্টারগুলো কার্যকরভাবে পরিচালনার পাশাপাশি দেশে PayPal-এর কার্যক্রম চালু করতে একটি কমিটি গঠন করা হয়েছে।


প্রধানমন্ত্রী আরও জানান, Bangladesh Computer Council-এর মাধ্যমে আগামী পাঁচ বছরে ২০টি ব্যাচে প্রায় এক হাজার শিক্ষার্থীকে আইটিইই প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ৫ হাজার ২০ জন চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীকে এআই, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং, ডাটা অ্যানালাইটিক্স ও সাইবার সিকিউরিটিসহ বিভিন্ন স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে।


এছাড়া প্রায় ৭০০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।