সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

নরসিংদীর রায়পুরার দুর্গম এলাকায় গঠিত হয়েছে অস্ত্র সজ্জিত সন্ত্রাসী বাহিনী।

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬
নরসিংদীর রায়পুরার দুর্গম এলাকায় গঠিত হয়েছে অস্ত্র সজ্জিত সন্ত্রাসী বাহিনী।

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত প্রায় ২০০ সদস্যের একটি সশস্ত্র বাহিনীর তৎপরতার অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে লুট হওয়া কিছু অস্ত্র তাদের হাতে পৌঁছে, যার ভিত্তিতে গড়ে ওঠে একটি সংঘবদ্ধ অপরাধ চক্র।


অভিযোগ রয়েছে, নিলক্ষা, মির্জারচরসহ বিভিন্ন চরাঞ্চলের অপরাধীরা এই চক্রে যুক্ত হয়ে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে ভয়াবহ নদীভাঙনের সৃষ্টি হয়ে মির্জারচর ইউনিয়নের শতাধিক বসতবাড়ি, ফসলি জমি ও ব্যবসা প্রতিষ্ঠান ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে।


স্থানীয় বাসিন্দারা জানান, এই কার্যক্রমের প্রতিবাদ করতে গিয়ে অনেকেই হামলার শিকার হয়েছেন। ফলে পুরো জনপদের মানুষ একপ্রকার আতঙ্ক ও জিম্মি অবস্থায় দিন কাটাচ্ছেন।


স্থানীয়ভাবে কয়েকজনকে এই চক্রের নেতৃত্ব ও পরিচালনার সঙ্গে জড়িত বলে চিহ্নিত করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, মিন্টু কমিশনার, আফজাল মেম্বার, নূরুল ইসলামকে মূল হোতা হিসেবে দেখা হচ্ছে। এছাড়া অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণে আবিদ হাসান রুবেল, ঘোড়া কামাল, আজান চৌধুরী, আবু নূর, আশরাফুল হক, রাতুল হাসানসহ আরও অনেকে জড়িত বলে দাবি করা হয়েছে।


স্থানীয় সূত্র বলছে, অবৈধ বালু উত্তোলনের পাশাপাশি এই চক্র নৌপথ ব্যবহার করে মাদক ও অস্ত্র ব্যবসাও পরিচালনা করছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।


এ অবস্থায় দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর অভিযান ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।