সর্বশেষ
US Congressman says Trump won’t send loads of money to IranUSA vs Paraguay live: World Cup 2026সংবাদ সূত্রে জানা গেছে, New York City catches World Cup fever amid transit chaos, high costsPope warns people smugglers they face God’s wrathনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Will there be a deal to end the Iran war this time?দেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, World Cup fans express excitement and share their predictionsসংবাদ সূত্রে জানা গেছে, EU agrees launch of accession process for Ukraine and Moldovaসূত্রের খবর অনুযায়ী, UAE to unlock frozen Iranian funds amid US ceasefire pushUS Congressman says Trump won’t send loads of money to IranUSA vs Paraguay live: World Cup 2026সংবাদ সূত্রে জানা গেছে, New York City catches World Cup fever amid transit chaos, high costsPope warns people smugglers they face God’s wrathনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Will there be a deal to end the Iran war this time?দেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, World Cup fans express excitement and share their predictionsসংবাদ সূত্রে জানা গেছে, EU agrees launch of accession process for Ukraine and Moldovaসূত্রের খবর অনুযায়ী, UAE to unlock frozen Iranian funds amid US ceasefire push
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

এনসিপিতে যোগ দিলেন যুবদলের ইসহাক, কন্টেন্ট ক্রিয়েটর কাফি ও ঢাবির মহিউদ্দিন রনি।

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬
এনসিপিতে যোগ দিলেন যুবদলের ইসহাক, কন্টেন্ট ক্রিয়েটর কাফি ও ঢাবির মহিউদ্দিন রনি।

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা ও ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত অ্যাকটিভিস্ট মহিউদ্দিন রনি এবং কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি।


শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের দলে স্বাগত জানানো হয়। এসময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নাসিরউদ্দিন পাটোয়ারী, সারজিস আলমসহ শীর্ষ নেতারা ফুল দিয়ে নতুন সদস্যদের বরণ করেন।


দলীয় সূত্র জানায়, ইসহাক সরকারকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করা হতে পারে। এ লক্ষ্যে বর্তমান আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদের পদত্যাগের সম্ভাবনার কথাও জানা গেছে।


ইসহাক সরকার পূর্বে ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তিনি তিন শতাধিক মামলার আসামি হন। পরবর্তী সময়ে কয়েকটি মামলায় আদালত থেকে খালাস পান। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।


একই অনুষ্ঠানে যোগ দেওয়া মহিউদ্দিন রনি রেলে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে পরিচিতি পান। নুরুজ্জামান কাফি সামাজিক সচেতনতামূলক ভিডিও কনটেন্ট তৈরির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন।


নতুন এই অন্তর্ভুক্তি দলটির সাংগঠনিক কার্যক্রমে গতি আনবে বলে মনে করছেন এনসিপির নীতিনির্ধারকরা।

এনসিপিতে যোগ দিলেন যুবদলের ইসহাক, কন্টেন্ট ক্রিয়েটর কাফি ও ঢাবির মহিউদ্দিন রনি। | Live Bangla