সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

“আপনাদের পতন ঘটাতে বেশি সময় লাগবে না”: বিএনপিকে ইসহাক।

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬
“আপনাদের পতন ঘটাতে বেশি সময় লাগবে না”: বিএনপিকে ইসহাক।

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়ে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার বলেছেন, গণতান্ত্রিক অধিকার খর্ব হলে আবারও রাজপথে নামবেন তারা। একইসঙ্গে তিনি সরকারকে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।


শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে এনসিপিতে যোগ দিয়ে বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ইসহাক সরকার বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ কথা বলার অধিকার ফিরে পেয়েছে। তবে বর্তমান শাসকগোষ্ঠী যদি আবারও স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হয়, তাহলে আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। “আপনাদের পতন ঘটাতে বেশি সময় লাগবে না”—এমন মন্তব্যও করেন তিনি।


সরকারের উদ্দেশে তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের মৌলিক ও মানবাধিকার ফিরিয়ে দিতে হবে। অন্যথায় রাজপথে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।


নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে ইসহাক সরকার বলেন, জীবনের দীর্ঘ সময় তাকে কারাগারে কাটাতে হয়েছে এবং বিভিন্ন আন্দোলনে সহযোদ্ধাদের হারাতে হয়েছে। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং এনসিপির মাধ্যমেই দেশের মানুষের মুক্তি সম্ভব বলে তিনি বিশ্বাস করেন।


তিনি আরও বলেন, পূর্বে যে দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, সেটি গণতান্ত্রিক ধারা থেকে সরে গেছে বলেই তিনি মনে করেন। একইসঙ্গে তিনি অতীতের বিভিন্ন রাজনৈতিক সহিংসতার বিচার না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন।


বিদেশি প্রভাব প্রসঙ্গে ইসহাক সরকার বলেন, কোনো বিদেশি শক্তি বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করলে তা জনগণ মেনে নেবে না।


এনসিপির কর্মীদের উদ্দেশে তিনি আন্দোলনে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দল রাজপথে নামলে জনগণ তাদের অধিকার ফিরে পাবে, অন্যথায় দেশের পরিস্থিতি আবারও অন্ধকারে নিমজ্জিত হতে পারে।