সর্বশেষ
গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েনদুর্যোগের মধ্যে পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধআয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্প- নেতানিয়াহু সহ ১৩ জনের হিট লিস্ট প্রকাশ করেছে ইরান।গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েনদুর্যোগের মধ্যে পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধআয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্প- নেতানিয়াহু সহ ১৩ জনের হিট লিস্ট প্রকাশ করেছে ইরান।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত বেনিয়ামিন নেতানিয়াহু

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬
প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত বেনিয়ামিন নেতানিয়াহু



ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় ধরা পড়া প্রাথমিক পর্যায়ের প্রোস্টেট ক্যান্সারের একটি ছোট টিউমারের সফল চিকিৎসা সম্পন্ন হয়েছে।


শুক্রবার প্রকাশিত তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, রুটিন চেকআপের সময় চিকিৎসকেরা টিউমার শনাক্ত করে তাৎক্ষণিক চিকিৎসা দেন, তবে বিষয়টি তখন প্রকাশ করা হয়নি।


৭৬ বছর বয়সী এই নেতা জানান, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের সময় “ইসরায়েলের বিরুদ্ধে ভুয়া প্রচারণা” ঠেকাতে তিনি দুই মাস তথ্য প্রকাশ বিলম্ব করতে অনুরোধ করেছিলেন।


এর আগে ২০২৪ সালে প্রোস্টেট গ্রন্থির একটি অ-ক্যান্সারজনিত (বিনাইন) সমস্যা নিয়ে অস্ত্রোপচার করেন নেতানিয়াহু। এরপর থেকে তিনি নিয়মিত চিকিৎসা পর্যবেক্ষণে ছিলেন। সর্বশেষ পরীক্ষাতেই টিউমারটি ধরা পড়ে।


স্বাস্থ্য প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ের প্রোস্টেট ক্যান্সারের জন্য তাকে রেডিয়েশন থেরাপি দেওয়া হয়েছে। তবে ঠিক কখন এই চিকিৎসা সম্পন্ন হয়েছে, তা উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে তার সার্বিক শারীরিক অবস্থাকে ভালো বলা হয়েছে।


আহারন পপোভৎসের, হাদাসা হাসপাতাল-এর অনকোলজি বিভাগের পরিচালক, জানান—নেতানিয়াহুর ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত হয়েছিল, যা তার বয়সী পুরুষদের মধ্যে তুলনামূলক সাধারণ। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রোগটি আর বিদ্যমান নেই বলেও তিনি উল্লেখ করেন।


উল্লেখ্য, ইসরায়েলের দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক সময়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানে হামলার শুরুর দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া এআই-নির্মিত ছবিতে তার মৃত্যুর গুজবও দেখা যায়।