সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বিদ্যুৎ বিভ্রাটে মুসলিম প্রতিবেশির ঘরে ঢুকে ধর্ষণচেষ্টায় আটক মিথুন দাস, হামলা-ভাঙচুর করে অভিযুক্তকে ছিনতাই পরিবারের।

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬
বিদ্যুৎ বিভ্রাটে মুসলিম প্রতিবেশির ঘরে ঢুকে ধর্ষণচেষ্টায় আটক মিথুন দাস,  হামলা-ভাঙচুর করে অভিযুক্তকে ছিনতাই পরিবারের।



মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যুৎ না থাকার সুযোগে ঘরে ঢুকে দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। পরিবারের সদস্যরা অভিযুক্তকে আটক করলেও পরে তার স্বজনরা সংঘবদ্ধ হয়ে হামলা ও ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।


বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার তালিমপুর ইউনিয়নের উত্তর বড়ময়দান গ্রামে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে একটি রাইস মিলে কাজ চলাকালে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে পরিবারের এক নারী টর্চলাইট নিতে বাইরে যান। এ সময় ঘরের দরজা খোলা পেয়ে অভিযুক্ত মিথুন দাস (২৭) ভেতরে ঢুকে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে জোরপূর্বক টানাহেঁচড়া করে। তিনি কোনোমতে ছুটে বেরিয়ে চিৎকার করলে অভিযুক্ত তার বড় বোনকে ধরে খাটে ফেলে ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির সময় তার মুখ ও গলায় আঘাত লাগে।


চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এসে অভিযুক্তকে আটক করেন। পরে খবর পেয়ে তার বাবা, চাচা, ভাইসহ স্বজনরা দা ও লাঠিসোটা নিয়ে বাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে তাকে ছিনিয়ে নিয়ে যায়।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তের চাচা অরুণ চন্দ্র দাসকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।


বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, প্রধান আসামিসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।