সর্বশেষ
গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েনদুর্যোগের মধ্যে পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধআয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্প- নেতানিয়াহু সহ ১৩ জনের হিট লিস্ট প্রকাশ করেছে ইরান।গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েনদুর্যোগের মধ্যে পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধআয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্প- নেতানিয়াহু সহ ১৩ জনের হিট লিস্ট প্রকাশ করেছে ইরান।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

যুক্তরাজ‍্যের সাউথএন্ড এ গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত।

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬
যুক্তরাজ‍্যের সাউথএন্ড এ গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত।

ইংল্যান্ডে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতের নাম আমির আলী। তিনি লন্ডনের অদূরে সাউথএন্ড এলাকায় বসবাস করতেন। তার বাড়ি সিলেট ওসমানীনগরের বাহারা গ্রাম।


পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে ছেলেকে কাজে পৌঁছে দিতে বাসা থেকে বের হন আমির আলী। বাড়ির পাশে পার্কিংয়ে রাখা নিজের গাড়ির একটি গ্লাস ভাঙা দেখতে পেয়ে ছেলেকে একাই কাজে যেতে বলেন। পরে তিনি গাড়িটি পরিষ্কার করছিলেন।


এ সময় হঠাৎ একটি সাদা রঙের মার্সিডিজ গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে অবস্থার অবনতি হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে রয়েল লন্ডন হাসপাতাল-এ নেওয়া হয়।


সেখানে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর ২১ এপ্রিল তিনি মারা যান। বিষয়টি তার এক স্বজন নিশ্চিত করেছেন।


জানা গেছে, যে গাড়িটি তাকে ধাক্কা দেয় সেটি চুরি করা ছিল। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।


নিহত আমির আলীর চার সন্তান রয়েছে। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।