সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জামায়াতকে যেনো রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূল করা যায়, সেভাবে কাজ করতে হবে: ফখরুল

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬
জামায়াতকে যেনো রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূল করা যায়, সেভাবে কাজ করতে হবে: ফখরুল

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে বিএনপি ক্ষমতায় এসেছে—জামায়াতে ইসলামীর আমিরের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জামায়াত কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করে না, তা প্রমাণিত হয়েছে।

আজ শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন।

জামায়াতকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে বিনষ্ট করার জন্য একটি পক্ষ প্রথম থেকেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচনের আগে থেকেই বিএনপির বিরুদ্ধে অফুরন্ত মিথ্যাচার, অপপ্রচার, সোশ্যাল মিডিয়াকে অন্যায় ও অনৈতিকভাবে ব্যবহার করে জনগণের কাছ থেকে দলকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে। কিন্তু তারা সফল হয়নি। তারা ফ্যাসিস্ট শাসনের পাঁয়তারা করছে কি না, সেটা চিন্তা করতে হবে। ভিন্নভাবে দেশকে আবার স্বৈরাচারের মধ্যে নিতে চায় কি না, সেটাও ভাবতে হবে।


বিএনপির মহাসচিব বলেন, ‘আমি আজকে এক পত্রিকায় একটি সংবাদ দেখলাম। যে সংবাদটি আমাকে অত্যন্ত আহত করেছে। সেখানে জামায়াতে ইসলামীর আমির বলছেন, বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং তিনি বা তাঁর দল যে কখনোই সুস্থভাবে চিন্তা করেন না, তা প্রমাণিত হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘বিশ্বের সব দেশ এবং দেশের সব পর্যবেক্ষক, গণমাধ্যম একবাক্যে স্বীকার করেছে এই নির্বাচন বাংলাদেশের সবচেয়ে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রিয়তার মাধ্যমে ২১৩টি আসন পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। সুতরাং, জামায়াতের আমিরের এই বক্তব্য আমি প্রত্যাখ্যান করছি শুধু নয়; নিন্দা জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি।’

বিএনপি মহাসচিব বলেন, ৫ আগস্টের পর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ পাওয়া গেছে, সেই প্রচেষ্টাকে নষ্ট করে দিতে আবার ফ্যাসিস্ট শাসনের পাঁয়তারা তারা করছে কি না, সেটা চিন্তা করতে হবে। তিনি বলেন, ‘তাদের যে অতীত ইতিহাস, আমরা সবাই ভালো করে জানি। সমগ্র জাতি সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায়, সেভাবে কাজ করতে হবে।