সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযানে ডেসকো

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযানে ডেসকো

জ্বালানি–সংকট বিবেচনায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিজেদের আওতাধীন এলাকার শপিং মল, মার্কেট, বিপণিবিতানসহ সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওপর নজরদারি করছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।

আজ শনিবার সরকারি সেবাদাতা প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


ডেসকোর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) মো. হাদিউজ্জামানকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রথমে সতর্ক করা হচ্ছে এবং সাতটার পর জরুরি সেবাকেন্দ্র ব্যতীত কোনো বাণিজ্যিক স্থাপনা খোলা দেখা গেলে তাৎক্ষণিক বন্ধের ব্যবস্থা করা হচ্ছে। এরপরও যদি কেউ আইন অমান্য করেন, তবে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’



বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ডেসকোর আওতাধীন রাজধানীর মিরপুর এলাকার মার্কেট, শপিং মল এবং দোকানে অভিযান পরিচালনার কথা জানানো হয়। এ ছাড়া বুধবার ডেসকোর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্পার্ক গিয়ার, বেস্টবাইসহ কিছু প্রতিষ্ঠানকে আইন অমান্য করায় ১০ হাজার টাকা করে জরিমানা আদায়ের তথ্যটি জানানো হয়।



এ ছাড়া প্রয়োজনের অতিরিক্ত আলোকসজ্জার দায়ে গুলশানের একটি খাবারের দোকান থেকে জরিমানা আদায় এবং কিছু অপ্রয়োজনীয় ডিসপ্লে লাইট জব্দ করা হয়। পাশাপাশি লিফলেট বিতরণ, মাইকিং করে ব্যবসায়ীসহ সর্বসাধারণকে সচেতন করার কাজ চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

়।